Bandorban Tour


Bandorban Tour   :

  থুইসাপারা তে এক স্থানীয় উপজাতি এর বাসাই আমি নিজে রান্না করছি  । রান্নার সকল উপকরণ তার ছিল আমি শুধু রান্না করেছিলাম  । আমরা ২ দিন তার এখানে ছিলাম আমাদের প্রতি জন এর রুম এর জন্য ভাড়া নিয়েছিল ১৫০ টাকা প্রতি রাত । খাবার খরচ সকাল ১২০ টাকা, দুপুর ১৫০ টাকা, রাত ১৫০ টাকা প্রতি জন  । চাইলে BBQ পার্টি করতে পারেন  তবে অতিরিক্ত চার্জ দিতে হবে  । 
আমি যখন রাধুনী

থানচি থেকে রেমাক্রি যাত্রা পথে  । নৌকা ভাড়া ২০০০ টাকা আপ - ডাউন । তবে গাইড এর সহজগিতা না নিয়ে নিজে নিজে  নৌকা ভাড়া করার try করবেন এতে অনেক কমে পেতে পারেন । 


সাঙ্গু নদী 




পিছনে পাহাড় টা যে কত বড় ছিল টা ছবিতে বুঝানো যাচ্ছে না  । তাই আমার বাক্তিগত মতামত আপনারা নিজে ভ্রমন করে এমন বিষয় গুল বুজার try করবেন  । 




বান্দরবন এর পাহাড় ভ্রমন এর সময় বাঁশের লাঠি খুব প্রয়োজনীয় এবং কার্যকারী একটা বস্তু  । তাই বাঁশের লাঠি নিতে কখনো ভুলবেন না  ।





সব কিছু ফেলে দিবেন কিন্তু বাঁশের লাঠি কখনো ফেলবেন না  । পাহাড়ি রাস্তায় যাত্রা কালে  চেষ্টা করবেন কিছুক্ষণ  পর পর সামান্য পানি পান করার, পাহাড়ি ঝর্না এর পানি আপনি পান করতে পারেন  এই পানি একদম ফ্রেশ ।  পানি আপনি বোতলে Carry করতে পারেন তবে বোতল যেখানে সেখানে ফেলবেন না  প্রয়োজনে বোতল সব সময় আপনি সাথে রাখুন আবার শহরে ফিরে নির্দিষ্ট স্থানে ফেলে দিন  ।




নদীর গাঁয়ে পাহাড়ের দেয়াল  । আপনি চাইলে উপরে উঠতে পারবেন না  তবে চেষ্টা করে দেখতে পারেন । মনে রাখবেন এমন অবস্তায় জীবনের ঝুকি না নেয়া উত্তম  ।





থানচি থেকে রেমাক্রি  অথবা থুইসাপারা যেতে থানচি থানা থেকে আপনাকে অবশ্যই অনুমতি  এবং গাইড বাধ্যতামুলক নিতে হবে  । 






থুইসা পাড়া থেকে  একটু দূরে নিচে এমন ঝর্না বা পানি প্রবাহ আছে যেখানে আমরা দুপরে গোসল করে ছিলাম  তবে বলে রাখা ভাল পানি কিন্তু অনেক ঠাণ্ডা  ।




পায়ে হেটে থুইসা পাড়া যাত্রা পথে



সাঙ্গু নদীতে নৌকা  চালানো অনেক বড় অভিজ্ঞ তার প্রয়োজন । আসলেই চালক গুল অনেক অভিজ্ঞ  আপনি যাত্রী হলে কেবল বুজতে পারবেন  । 










পাহাড়ি রাস্তায় আপনি যখন ৪/৫ ঘণ্টা পায়ে হাঁটবেন  স্বভাবতই  আপনার শরীরে এর জন্য অতিরিক্ত ক্যালরি প্রয়োজন হবে তাই প্রয়োজনীয় খাবার সময় মত খেতে  ভুলবেন না  আর সাথে খাবার স্যালাইন  শুকনো খাবার পানি নিয়ে নিবেন  । 










সাঙ্গু নদীতে সবাই এক সাথে হাতে হাত ধরে বলতে চাই  "কি হিংসে হয়"




আমার পায়ে যে জুতা দেখতে পাচ্ছেন টা আমি থানচি থেকে ২০০ টাকা দিয়ে কিনেছিলাম পাহাড়ি রাস্তায় হাটার জন্য  আপনারা ভিন্ন রকম জুতা নিতে পারেন  অনেক রকম এর জুতা আপনি পাবেন  ১০০ টাকা থেকে ২০০ টাকা এর মধ্যে  । তবে দুঃখজনক ব্যাপার হল আমি আমার জুতাটা হারিয়ে ফেলেছিলাম, রাতে রুম এর বাহিরে জুতা রেখে যখন ঘুমিয়ে ছিলাম সকালে ঘুম থেকে উঠে দেখি আমার জুতা নেই  ।
মনের সাথে  দেহটা কে যদি আকাশে উড়াতে পারতাম  । 




নাফাকুম জলপ্রপাত এর উপরে এর অংশ  । 





আসলে আমরা সবাই উড়তে চাই  কিন্তু আমাদের সমাজ, পরিবার,  রাষ্ট আমাদেরকে মোটেও সহযোগিতা করে না  ।









বাঁশের লাঠি যেখানে কমন  । 









Tour Start Date: 09 February- 2019
Return Date     :  13 February- 2019

Hotel Name & Details:  
Address: 
Thuisapara, Thanchi, Bandarban

Contact number:  

Google location:  Click here






No comments

Theme images by Blogger. Powered by Blogger.